• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৯০ পঠিত
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

“বানারীপাড়ায় চেয়ারম্যানের ভাই ভাতিজার নেতৃত্বে আওয়ামী লীগ নেতার ঘেরের মাছ লুট” সমকাল ও কালের কণ্ঠ পত্রিকার শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাদের জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে। সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আ.মন্নান মৃধা বিগত আওয়ামী লীগের শাসনামলে করিম মৃধা ও তার ভাই খোকন মৃধার ১৯৯৭ সালে মধুরানাথের আজ থেকে ক্রয়কৃত ২৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে দীর্ঘ সতেরটি বছর। নিজেদের ক্রয়কৃত সম্পত্তিতে বালু ফালাবার জন্য পাম্প মেশিন দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে মাত্র। কোন মাছ লুটের ঘটনা সেখানে ঘটেনি এবং ঘটনাস্থলটি একটি ডোবা মাত্র। সেখানে কোন মাছ চাষ করা হয়নি। বিএনপি তথা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সাংবাদিকদের দিয়ে এহেনো অসত্য বানোয়ার সংবাদ প্রকাশ করিয়াছে। প্রকাশিত সংবাদের সহিত বাস্তবের ঘটনার সাথে বিন্দু পরিমাণ মিল নেই। পাশাপাশি বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও বানারীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শান্তর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে বাস্তব ঘটনার সহিত লেজ পরিমাণ সত্যতার নেই। আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী লীগের সক্রিয় চক্রের হোতা আব্দুল মান্নান মৃধা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে এহেনও অসত্য বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক,
করিম মৃধা, খোকন মৃধা, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ