• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

নওগাঁর জেলা বদলগাছীতে ছোট বাচ্চাদের খেলাধুলা কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে একজনের মৃত্যু; আহত ৩/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩১৮ পঠিত
আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ আসাদুজ্জামান,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁ জেলার বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আসলাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১ ফেব্রুয়ারি,শনিবার রাত নয়টার দিকে ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নুনুজ গ্রামের দুই কিশোর-কিশোরী মারুফ ও শাকিলার মধ্যে বিকালে খেলাধুলা করার সময় ঝামেলা হয়। পরে রাত নয়টায় মারুফের পরিবার এবং শাকিলার পরিবারের মধ্যে আবার একই বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মারুফের বাবা আসলাম(৫৫) প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আরো জানান, দুই পক্ষের মধ্যে আহত কয়েকজন ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের ছেলে মেয়ের মধ্যে খেলাধূলা করার সময় ঝামেলা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাতে আবার দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই সময় আসলাম হোসেন মারা যান। থানায় নিয়মিত একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ সবাইকে গ্রেফতার করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ