• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃআগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইন্দ্র মনি পান্ডে জানান, বিমসটেক শীর্ষ সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি উভয়েই অংশ নেবেন এবং তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তবে আনুষ্ঠানিক বৈঠক আয়োজন করা হবে কি না, তা নির্ভর করছে দুই দেশের পরস্পর আগ্রহের ওপর। তিনি আরও উল্লেখ করেন যে বিমসটেক মূলত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাজ করে এবং এটি কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়।

এদিকে, বাংলাদেশ আগামী বিমসটেক সম্মেলনে সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। থাইল্যান্ড ২০২২ সালের ৩০ মার্চ শ্রীলঙ্কার কাছ থেকে বিমসটেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছিল। বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

এর আগে গত বছর সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন হওয়ার কথা থাকলেও থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায়। এবারের সম্মেলনকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ