• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলাথর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শহীদুল্লাহ ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) জার্জিস তালুকদার, সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। তারা ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের নিখোঁজের পর তাকে খুজে পাওয়াসহ চলমান আন্দোলন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। মতবিনিময় সভায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলেন, গত ৬ ফেব্রুয়ারি রাতে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর নিখোঁজ হয়। এ ঘটনায় প্লান্টের ৫ কর্মকর্তাসহ স্থানীয় একজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা করেন অন্তরের বড় ভাই তুষার আল মামুন। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা। এ নিয়ে আন্দোলনের অংশে বিসিপিসিএল কর্মকর্তা-কর্মচারীদের পরিবহন গাড়ি ভাংচুরের হুমকি দোয় হয়। কিন্তু ৯ ফেব্রুয়ারী পুলিশ অন্তরকে ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এদিকে হুমকির ঘটনায় বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের পরিবার বেশ উদ্বিগ্ন ও অনিরাপদ বোধ করছে। চাইনিজ কর্তৃপক্ষ তাদের কর্মরতদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন রয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধসহ দেশের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনে সকল সংস্থাসহ স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন বলে এ মতবিনিময় সভায় উল্লেখ করেন বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ