• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিশেষ দিনে ভালোবাসার মানুষকে কি দেবেন?,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক ক্রাইম বাংলাঃ

ভালোবাসার মানুষের জন্য বিশেষ দিনে কিছু উপহার দেওয়ার কথা ভাবছেন। কিন্তু কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছেন না, কি হতে পারে সেই কাঙ্ক্ষিত পণ্য? আপনারদের সুবিধার জন্য উপহারের কিছু ধারণা দেওয়া হলো। আগেই ঠিক করে নিন কোন উপহারটি আপনি কিনতে চান। তাহলে ভ্যালেনটাইন’স ডে-র কেনাকাটা অনেক সহজ হয়ে যাবে। মেয়েদের জন্য কিনতে পারেন: কার্ড, ফুল, মগ, সানগ্লাস, চকলেট, গয়না, ব্যাগ, হাতঘড়ি, সুগন্ধি, গয়নার বক্স, ফুলদানি, পেইন্টিংস, ফটোফ্রেম, মোবাইল ফোন সেট, পোশাক, ডায়েরি ও বই। ছেলেদের জন্য: কার্ড, ফুল, মগ, সানগ্লাস, চকলেট, মানিব্যাগ, সুগন্ধি, চাবির রিং, শেভিং কিটস, স্মার্ট ওয়াচ, বেল্ট, পোশাক, ফটোফ্রেম, কলম, কাফলিংক সেট, টাই, ব্যাগ আর বই। এক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী কি ধরনের উপহার কিনতে পারেন এটাও জেনে নিন। ধরুন আপনি ৫০০ টাকার উপহার কিনবেন। এই বাজেটেও প্রিয় মানুষটির জন্য কার্ড, ফুল, পুতুল, মগ, শোপিস, ফটোফ্রেম ও চকলেট হতে পারে সুন্দর উপহার। বাজেট ২০০০ টাকা হলে, পছন্দের পারফিউ, প্লেটেড গয়না অথবা ড্রেস দিতে পারেন। সঙ্গে ফুল, কার্ড, চকোলেট তো থাকবেই। ২ থেকে ৫ হাজার টাকা বাজেট: শাড়ি অথবা ড্রেস, ঘড়ি, হীরার নাকফুল আর হ্যান্ড ব্যাগও কেনা যায়। এ ক্ষেত্রে দেশি তাঁত, জামদানী শাড়ি বেছে নিতে পারেন। বাজেট যদি আরও বেশি হয় তবে মোবাইল ফোন সেট, নেটবুক এবং হীরার আংটি উপহার দিতে পারেন। ভ্যালেনটাইন’স ডে-র উপহার দেওয়া-নেওয়া শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, সন্তান এবং প্রিয় বন্ধুকে উপহার দিতে পারেন। বিশেষ দিনের ছোট একটি উপহার মানুষের সর্ম্পক আরও বেশি মধুর করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ