• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

ভাষা দিবসে দানব যান ট্রলির চাপায় নারী সহ ড্রাইভার নিহত, আহত- ৩জন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯১ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

এম জাফরান হারুন::

অমর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে পটুয়াখালীর দশমিনায় দানব যান মালবাহী ট্রলি গাড়ির চাপায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তানজিলা (৩০) এবং মো. রাকিব (২৩)। এদের মধ্যে তানজিলা উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জিয়ারুলের স্ত্রী ও অন্যজন মো. রাকিব হোসেন, তিনি ট্রলির চালক ছিলেন।

আর আহতরা হলেন, নিহত তানজিলার বড় ছেলে মো. আবদুল্লাহ (৬), একবছর বয়সের ছোট ছেলে আবু বকর এবং সাথে থাকা অটো রিক্সা চালক মো. খলিল (৩২)। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা যাত্রী তানিয়া নামে জানান, দশমিনা সদরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আরজবেগী সড়কে আমাদের ব্যাটারিচালিত অটো রিকশাকে একটি ট্রলি চাপা দেয়। এতে আমার সঙ্গে থাকা তাজজিলা ট্রলির নিচে পড়ে যায়। আমি ও সঙ্গে থাকা ছেলে দুটো নিয়ে ছিটকে পড়ি। তাছাড়া ট্রলিচালক মো. রাকিবকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে বগা ফেরিঘাটে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এবিষয়ে দশমিনা থানা ওসি মোহাম্মাদ আবদুল আলীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাহিন্দ্রা ট্রলিটি জব্দ করা হয়েছে। এবং এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ