• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ার মহিপুরে চার লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

চার লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা সংলগ্নপশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত  বুধবার রাত ৮ টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহিপুরের নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন কার্যালয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেসব্রিফিংয়ে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরবন সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। এসময় একটি নামবিহীন ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময় লেবুরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জেলেবেশে পাচারকারীরা হলেন, নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্থাক আহম্মদ, আব্দুল খালেক,  আলফাত ও  খলিল আহম্মদ। গ্রেফতারকৃতরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।  এ চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে এ মাদক পাচারের সাথে জড়িত বলে কোষ্টগার্ড সদস্যরা জানান।  তবে এ চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে পারেনি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি।

কোষ্টগার্ড জানায়, গ্রেফতার ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মহিপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, থানায় মামলা রেকর্ডের পর আসামীদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ