• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

এবার ঈদে লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। সরকারের ঘোষিত পাঁচ দিনের ছুটির সঙ্গে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটির যোগফলে কার্যত ১১ দিনের একটি দীর্ঘ ছুটির সময়সূচি তৈরি হয়েছে। এই সময়ে মাত্র দুই দিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ মাথায় রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ঈদের ছুটি নির্ধারণ করেছে। এর মধ্যে ঈদের দিনসহ আগের দুই দিন এবং পরের দুই দিন সরকারি নির্বাহী আদেশে ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই নির্ধারিত ছুটির আগের দিন ২৮ মার্চ শুক্রবার, যা সাপ্তাহিক ছুটি। একই দিনে রয়েছে পবিত্র শবে কদরের ছুটি। এর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকার পর ২৯ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হবে।

অন্যদিকে, ছুটি শেষে অফিস খোলা হবে ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। তবে এর পরের দুই দিন ৫ ও ৬ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় পুনরায় সাপ্তাহিক ছুটির আওতায় চলে আসবে। ফলে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস খোলা থাকবে মাত্র ২ দিন—২৭ মার্চ ও ৩ এপ্রিল।

সরকারি ছুটির বিধি অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া নিষেধ। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাইলে অর্জিত ছুটি নিতে পারবেন, যা এই দীর্ঘ ছুটিকে আরও বাড়িয়ে দিতে পারে।

এই দীর্ঘ ছুটি অনেকের জন্য স্বস্তিদায়ক হলেও সরকারি কাজের ধারাবাহিকতায় কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বেশিরভাগ মানুষ এই ছুটিকে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময়ভাবে কাটানোর সুযোগ হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ