• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় দেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফ্তার মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মো. শামছুল আলম, খেপুপাড়া কো-অপারেটিব সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেডের সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, ওসি তদন্ত মো.মোস্তাফিজুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোটার্র্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারন সম্পদক মো.ফরিদ উদ্দিন বিপু, আমরা কালাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, এনজিও কর্মী সাইফুল্লা সাইফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক মো.ফোরকানুল ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ