• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৯৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্তম্ভে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বাউফল থানা, বাউফল পৌরসভা, বাউফল প্রেসক্লাব, বাউফল রিপোর্টাস ইউনিটি, বাউফল সাংবাদিক ক্লাব, বাউফল সরকারি কলেজ, বাউফল মহিলা কলেজ, মডেল মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন সংগঠন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ বাউফল উপজেলা আমির মাও. ইছাহাক মিয়ার নেতৃত্বে স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ না করে পশ্চিম দিক ফিরে শহীদদের প্রতি দোয়া মোনাজাত করেন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধারের নিয়ে দিবসটির উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ