• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

বদলগাছীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে ফসলি জমির মাটি নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৪৪ পঠিত
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মোঃ আসাদুজ্জামান ভুট্টো, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল মৌজায় চলছে ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাদাইল সরকারপাড়া গ্রামের আইয়্যুব সরকার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভিটা ও ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ইটভাটায়। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বসবাসের উপযোগী ভিটা ও ফসলি জমির।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দিনের আলোতেই ট্রাক্টর দিয়ে মাটি বহন করা হচ্ছে। এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও মাটি কাটা থামছে না। তারা জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আইন অনুযায়ী, কৃষিজমির উপরিভাগের মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ হলেও প্রশাসনের নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে ভিটা মাটি কাটা বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বল্লে তিনি বলেন, এই বিষয়ে আমি জানতাম না যেহেতু আপনারা বলেছেন তাহলে আমি দ্রুত পদক্ষেপ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ