• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ভোলার লালমোহনে “মার্চ ফর গাজা”- সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মানুষের ঢল/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ২৬৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

এম নজরুল ইসলাম।।

সারা বাংলাদেশের ন্যায় ভোলার লালমোহনে “মার্চ ফর গাজা” উপলক্ষে ফিলিস্তিনে ইসরাইলের মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচির আয়োজন করে। কর্মসুচীতে হাজরো মানুষের ঢল নামে।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরের গণজমায়েত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমাবাদ লালমোহন কেন্দ্রিয় ঈদগাঁ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে শেষ হয়। এরপর হাফিজ উদ্দিন এভিনিউতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আবদুল আওয়াল এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের খতিব মুফতি মইনুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো.আবদুল হক, ভোলা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলাম, ভোলা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক প্রমুখ।
লালমোহন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবি,সকল ধর্ম-বর্ণ, দল-মত এবং ভেদাভেদ ভুলে গিয়ে ও সর্বদলীয় আয়োজক কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য রাহাত হাসান রুমি।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে লালমোহন উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে লালমোহনের রাজপথ। তাদের একটাই শ্লোগান ফিলিস্তন জিন্দাবাদ, ইসরাইল নিপাত যাক, ইসরায়েলি পণ্য বয়কট-বয়কট ইত্যাদি। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মঞ্চের সভাপতি মাওলানা আবদুল আওয়াল সাহেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ