• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার

যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

যৌতুকের দাবিতে গৃহবধু মাফিয়া বেগম (১৭) কে গলাটিপে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া উপজেলার কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মামলার বাদী মাফিয়ার মা হাফিজা বেগম, পিতা হারিছ হাওলাদার ও  ভাই বনি আমিন সহ পরিবাবের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাফিয়া বেগমকে তার স্বামী মেহেদী হাসান পরিবাবের সদস্যদের সহযোগিতায় পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ ঘটনায় মামলার ১৯ দিন পেরিয়ে যাওয়ার পর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানান তারা।

প্রায় ৪ মাস আগে পারবারিকভাবে পাঞ্জুপাড়া এলাকার মেহেদী হাসানের (২২) সঙ্গে একই এলাকায় মাফিয়ার (১৭) বিয়ে হয়। গত ২০ মার্চ রাতে স্বামী মেহেদী হাসান তাদের নিজ বাড়িতে বসে মাফিয়া বেগমকে গলা টিপে হত্যা করে বলে অভিযোগ পরিবারের ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ