• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মাসব্যাপী বোরহানউদ্দিনে  শিল্প ও বানিজ্য মেলার শুরু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৩৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বোরহানউদ্দন প্রতিনিধি :

বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার  (২০ মে) বিকেল ৫টায় সরকারি আ:জব্বার কলেজ মাঠে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এ মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যূগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, সরকারি আ: জব্বার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন, বোরহানউদ্দিন পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত প্রমুখ।

শিল্প ও বানিজ্য মেলার চেয়ারম্যান মো: নাজিমউদ্দিন জানান, ভোলা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকবে সামাজিক সার্কাস, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনীসহ শিশুদের জন্য বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইভেন্ট।

মেলায় মনোরঞ্জনের ইভেন্ট ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের ৩৫টি স্টল থাকবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে স্টল চলে এসেছে।

আমরা আশা করি দুই একদিনের মধ্যে মেলার আনুসাঙ্গিক কার্যক্রম সহ মেলা জমজমাট হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ