• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বরিশাল কাশিপুর বাজার মসজিদের স্থাপনায় হামলা ও ভাংচুরের প্রতিবাদে মুসুল্লীদের বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৪২ পঠিত
আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫

বরিশাল প্রতিনিধি ।।

বরিশাল নগরীর কাশীপুরে মসজিদের স্থাপনায় হামলা ও ভাংচুরের ঘটনায় স্থানীয় মুসুল্লিরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর ২৯ নং ওয়ার্ডের কাশিপুর বাজারে ঢাকা-বরিশাল মহাসড়কে এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান এবং একই সাথে মসজিদের স্থাপনায় হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিকভাবে বয়কটের ঘোষনা দেন।
জানা যায় মুয়াজ বিন জাবাল (রাঃ) ওয়াজেদিয়া জামে মসজিদ (কাশিপুর বাজার) কমিটি’র দপ্তর সম্পাদক শাহ-ই-আলম জহির জানান- পার্শ্ববর্তী অলি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা আহমেদ সম্পা মসজিদের একটি স্টল ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত ভাড়া পরিশোধ করছে না। বর্তমানে তার কাছে ৭৯ হাজার ৯০০ টাকা ভাড়া বকেয়া রয়েছে। মসজিদ কমিটি ভাড়া চাইতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে এবং স্টল টি নিজেদের দাবি করে। গত ২৭ মে মসজিদের স্টলের সংস্কার কাজ চলাকালীন আফসানা আহমেদ সম্পা ও তার অনুসারী মাসুম সহ কিছু লোক মসজিদের সংস্কারকৃত স্টলের দেওয়াল ভেঙ্গে ফেলে। স্থানীয় লোকজন বারবার নিষেধ করা সত্ত্বেও সে কোন কর্ণপাত না করায় বরিশাল এয়ারপোর্ট থানার ওসিকে মুসুল্লিরা মোবাইলে জানান। পরে থানা থেকে পুলিশ এসে তাকে বারণ করা সত্ত্বেও সে কোন কথা না শুনায় মা-মেয়েকে থানায় নিয়ে যায় পুলিশ। মসজিদ কমিটি অভিযোগ না দেয়ায় সর্তক করে মা-মেয়েকে রাতে ছেড়ে দেয় পুলিশ।

এর আগেও আফসানা আহমেদ সম্পা মসজিদের ছানি ইমাম হাফেজ নুরে আলমের সাথে খারাপ ব্যবহার ও মিথ্যা শ্লীলতাহানির মিথ্যা মামলা করে, যা আদালতে চলমান আছে।
তিনি আরো জানান- বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠি এলাকার মৃত অলিউদ্দিন আহমেদের মেয়ে আফসানা আহমেদ সম্পা বিভিন্ন সময় মুসুল্লিদের সাথে খারাপ ভাষায় গালিগালাজ ও মামলা দিয়ে হয়রানীর হুমকি দিয়ে আসছে। তার একের পর এক মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে গতকাল শুক্রবার জুমাবাদ সাধারণ মুসুল্লি ও স্থানীয়রা আফসানা আহমেদ সম্পা ও তার সহযোগীদের বিরুদ্ধে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ