• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গ্লোবাল বিজনেস এবং সিএসআর অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন টিম হাফেজ্জী’র মহাপরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬১ পঠিত
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

এম নজরুল ইসলাম।।

বাংলাদেশের মানবিক সেবা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরেকটি উজ্জ্বল মাইলফলক স্থাপিত হলো। গতকাল রাজধানীর প্যান পেসিফিক সোনারগাঁও ফাইভ স্টার হোটেলে গ্লোবাল বিজনেস এবং সিএসআর কর্তৃপক্ষ আয়োজিত বাৎসরিক এওয়ার্ড প্রোগ্রামে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর মহাপরিচালক মুহাম্মদ রাজ প্রত্যন্ত অঞ্চল ও গাজায় অসামান্য সেবামূলক কার্যক্রম এবং মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মানজনক এওয়ার্ড ও সার্টিফিকেটে ভূষিত হয়েছেন।

এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রথিতযশা বিজনেস ম্যাগনেট, শিক্ষাবিদ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বসহ দেশ-বিদেশের বিভিন্ন পেশার শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ তাদের অসাধারণ অবদানের জন্য এওয়ার্ডে সম্মানিত হন।

মুহাম্মদ রাজ-এর এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের মানবিক সেবা ও সমাজসেবার ক্ষেত্রে একটি ঐতিহাসিক অধ্যায়।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে গাজায় স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।

মুহাম্মদ রাজ-এর দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই এওয়ার্ড তার এবং তার টিমের অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি।

অনুষ্ঠানে মুহাম্মদ রাজ বলেন, “এই সম্মান আমার একার নয়, এটি হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের অবদানের স্বীকৃতি। আমরা একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যাবো এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়াবো।”

এই অর্জনের জন্য হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সকল সদস্য ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুহাম্মদ রাজ। তার নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এই সাফল্য বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত এবং সমাজসেবার ক্ষেত্রে নতুন প্রেরণার উৎস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ