• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক নতুন তথ্য: আফগানিস্তানের ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন

বাউফলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৪২৭ পঠিত
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম।

রোববার (১ জুন) বেলা ১১টার দিকে প্রথমে বন্যাকবলিত তেতুলিয়া নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে মত বিনিময় করে খোজখবর নেন। পরে নাজিরপুর ইউনিয়নের তেতুলিয়া নদী তীরবর্তী নিমদি লঞ্চঘাট এলাকায়, পূর্ব কালাইয়া চর এলাকায় ও নওমালার নগরহাট এলাকার বাসিন্দাদের মধ্যে দুই শতাধিক ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান উদ্দিন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রুহুল আমিন সহ আরও অনেকে।

নদী তীরবর্তী ক্ষতিগ্রস্তরা ইউএনওকে কাছে পেয়ে নিজেদের কষ্টের কথা জানান। এবং টেকসই বেরিবাঁধ যেন সরকার বাস্তবায়ন করে তার দাবি জানান।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। এবং উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে আমি সবসময় খোঁজখবর নিচ্ছি। তাদের কে সর্বাত্মকভাবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করছি এবং করা হবে। যাহার দরুন ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ