• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত এবং বিছানার চাদর বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩১৯ পঠিত
আপডেট: রবিবার, ৮ জুন, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত এবং বিছানার চাদর বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলার কলেজ রোড এলাকার শিথিল এন্টারপ্রাইজথর কার্যালয়ে এসব সামগ্রী বিতরন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে এবং বহুমুখী সামাজিক সংগঠন স্পন্দন কলাপাড়ার আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্পন্দন কলাপাড়া সংগঠনের সভাপতি আবুল হাসনাত রিমন শিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন, স্পন্দন কলাপাড়া সংগঠনের সদস্য বিল্লাল খান কাবুল, সজল বিশ্বাস, রেহান উদ্দিন রেহান, রুস্তম আলী, আনিস খান, খন্দকার আল মামুন, মো.জুয়েল, মাওলানা ফোরকানুল ইসলাম, মোঃ ফখরুল আলম, ইলিয়াস জাবেদ। এছাড়া কলাপাড়া রিপোটার্র্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন. কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম, ব্যাচ ভিত্তিক সংগঠন অদম্য – ৯৭ ও বহুমুখী সামাজিক সংগঠন স্পন্দন কলাপাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রম শেষে পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহিন এর রোগ মুক্তির কামনা এবং স্পন্দন কলাপাড়ার উন্নতি কামনা করে দোয়া মিলাদের আয়োজন করা হয়। এ সময় শতাধিক দরিদ্র মানুষের মাঝে ১ কেজি কোরবানির গরুর গোস্ত এবং একটি করে বিছানার চাদর দেয়া হয়।
স্পন্দন কলাপাড়ার সভাপতি আবুল হাসনাত রিমন বলেন, কলাপাড়ার অবহেলিত মানুষের পাশে থাকতে স্পন্দন কলাপাড়ার সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সংগঠনের দাতা সদস্য পাথওয়ের নির্বাহী পরিচালক মো.শাহিনের রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। তিনি আরো বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ