• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কমলনগর স্টার ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন- সভাপতি মহিউদ্দিন, সম্পাদক ইসমাইল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৬৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন কমলনগর স্টার ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাটওয়ারিরহাট বাজারে ক্লাব কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট শেষে দুপুর আড়াইটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাস্টার আলতাফ হোসেন ও প্রিসাইডিং অফিসার মো: নবীর হোসেন মাস্টার।

৯ টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো: মহিউদ্দিন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একেএম ইসমাইল এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মো:আবদুর রহমান।

অন্যান্য নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি: মো: মাকসুদুর রহমান। যুগ্ম সম্পাদক: সাইফুল ইসলাম সুমন। কোষাধ্যক্ষ : শাহজান টেইলার্স। ক্রীড়া সম্পাদক : মুনির হোসেন।
প্রচার সম্পাদক: সোহেল রানা ও কার্যনির্বাহী সদস্য মো: জামাল হোসেন বাহাদুর।

এই নির্বাচন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সভাপতি নির্বাচিত হয়ে মো: মহিউদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছি। ক্লাবের ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

সাধারণ সম্পাদক একেএম ইসমাইল বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া, শিক্ষা ও সমাজসেবামূলক কাজ জোরদার করব।”

সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বলেন, “সবার সহযোগিতা নিয়ে ক্লাবকে আরও সক্রিয় ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলব।”

এছাড়া ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপী খেলাধুলা, নতুন সদস্যদের পরিচিতি ও প্রয়াত চার সদস্যের পরিবারের মাঝে ক্রেস্ট প্রদান ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ