• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চট্টগ্রামে আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে জেলা পুলিশ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭১ পঠিত
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

চট্টগ্রাম, ১৭ জুন ২০২৫ (দৈনিক ক্রাইম বাংলা ) : পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স’ মার্শাল আর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু কোর্সটির উদ্বোধন করেন।

পুলিশ সুপার তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় একটি কৌশল। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে পুলিশের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা আবশ্যক। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে সহায়ক হবে এবং আইনি সহায়তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সকল কর্মরত পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে তাদের কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি আত্মবিশ্বাসও দৃঢ় হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের এই প্রশিক্ষণ উদ্যোগ প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে, যা পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা ও আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ