• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লক্ষীপুরে বাবার হাতে মেয়ে ধর্ষণের শিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১১৩ পঠিত
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিতার নৃশংস কর্মকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা এলাকা। নিজের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ নুরুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।

চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ১১ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিঘলী ইউনিয়নের রমাপুর এলাকার নিজ বসতঘরে নিজের মেয়েকে ধর্ষণ করেন অভিযুক্ত পিতা মোঃ নুরুল হক। বিষয়টি জানাজানি হলে ১৭ই জুন মেয়ের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ নুরুল হক (৪২), লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নের রমাপুর (নাছিরের বাড়ি) এলাকার বাসিন্দা এবং আবদুল হাশিমের ছেলে।

ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ