• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আগামী ১০ আগস্ট ক্যাম্প ন্যুতে ফেরার ঘোষণা দিয়েছে বার্সেলোনা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ফিরতে যাচ্ছে বার্সেলোনা। ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটির আধুনিকায়ন ও সম্প্রসারণের পর এখন আংশিক প্রস্তুত। আগামী ১০ আগস্ট নতুন চেহারার ক্যাম্প ন্যুতে ফিরছে কাতালান জায়ান্টরা। যদিও পুরো কাজ সম্পন্ন হতে এখনো কিছু সময় বাকি রয়েছে।

এখনো নির্মাণ কাজের কিছু অংশ বাকি রয়েছে। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানিয়েছে প্রথাগত প্রাক মৌসুম ইউহান গ্যাম্পার ট্রফি দিয়ে স্টেডিয়ামের আংশিক উদ্বোধন করা হবে। বাকি থাকা কাজের এখনো রয়েছে নতুন তৃতীয় টায়ারের সমাপ্তি, দ্বৈত ভিআইপি রিং, ছাদ স্থাপন, অভ্যন্তরীণ স্থান এবং স্টেডিয়ামের আশেপাশের এলাকার উন্নয়ন।

কাতালান জায়ান্টদের পক্ষ থেকে এখনো ধারণ ক্ষমতা সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি। কিন্তু স্থানীয় গণমাধ্যম সূত্রমতে আপাতত ৩৫ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে।

আরো একমাস পরে স্টেডিয়ামের প্রাথমিক কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আর সে কারনে লা লিগার নতুন মৌসুমের প্রথম তিনটি ম্যাচ এ্যাওয়ে মাঠে খেলার অনুরোধ জানানো হয়েছে।

২০২৩ সালে শুরু হওয়া এই সংষ্কার কাজ বেশ কয়েক ধাপে দেরী হবার পর ২০২৬ সালের গ্রীষ্মে ১ লক্ষ ৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ক্যাম্প ন্যুর কাজ শেষ হবার কথা রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ