• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জেনে নিন হোয়াটসঅ্যাপে এআই ছবি বানানোর নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

এআই প্রযুক্তির অন্যতম এক যুগান্তকারী আবিষ্কার। যা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। যখন যা কিছু জানতে হচ্ছে সাহায্য নিচ্ছেন এআইয়ের। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং প্ল্যাটফর্মেও যুক্ত হয়েছে এআই। ফলে এসব প্ল্যাটফর্ম ব্যবহার আরও মজার এবং নিরাপদ হচ্ছে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অনেক আগেই যুক্ত হয়েছে এআই। মেটা এআইয়ের ইন্টিগ্রেশনের সাহায্যে নিজেদের কনভার্সেশন থেকে ব্যবহারকারীরা কল্পনার মতো এআই ছবি সরাসরি তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকেই মেটাকে আপনার কল্পনার বিস্তারিত জানালে ছবি বানিয়ে দেবে। মেটা এআই ইমেজ জেনারেশন একটি নতুন ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি করে নিতে পারবেন। ব্যবহারকারীরা এক্ষেত্রে টেক্সট প্রম্পট টাইপ করেন, যার শুরুতে থাকতে হয় ইমাজিন। এমনটা টাইপ করলেই মুহূর্তের মধ্যে প্রাসঙ্গিক ছবি তৈরি হয়ে যায়। এটি মেটার অ্যাডভান্সড এআই সিস্টেম দ্বারা চালিত। আর বাছাই করা কিছু দেশ এবং ভাষায় এটি পাওয়া যায়। তবে আপনি আপনার ভাষায় না পেলেও ইংরেজিতে প্রম্পট লিখতে পারবেন।

গ্রুপ অথবা ইন্ডিভিজ্যুয়াল চ্যাটে এআই ইমেজ জেনারেট করতে পারবেন। এজন্য-

>> প্রথমে যে কোনো ইন্ডিভিজ্যুয়াল অথবা গ্রুপ চ্যাট ওপেন করুন।

>> মেসেজ ফিল্ডে গিয়ে @ টাইপ করতে হবে এবং এরপর ইংরেজিতে ইমাজিন সিলেক্ট করতে হবে।

>> এবার নিজের বক্তব্য বা ব্যবহারকারী যা চাইছেন, তা লিখতে হবে।

>> এরপর সেন্ড অপশনে ট্যাপ করতে হবে।

>> এবার ব্যবহারকারীর চ্যাটে এআই-জেনারেটেড ছবি সরাসরি চলে আসবে।

>> শেয়ার্ড কনভার্সেশনে কোল্যাবোরেটিভ ক্রিয়েটিভিটি এনেবল করে এটি। চ্যাটের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ