• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৪ পঠিত
আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামে চার্জে রাখা একটি অটোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত রহিম ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রহিম রাতের খাবার শেষে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় শনিবার ভোর ৬টার দিকে তার মা তাকে খুঁজতে বের হন। এ সময় বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে রাস্তার উপর চার্জে রাখা একটি অটোর ভেতরে ছেলেকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রহিমকে মৃত অবস্থায় দেখতে পান।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.ইলিয়াস তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে তাই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ