• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রামগতিতে যুবকের লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৬৯ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে মোঃ রাকিব (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছ রামগতি থানা পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে স্থানীয় লোকজন মাসুম হাওলাদার বাড়ির পুকুর পাড়ের নালায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধারকৃত লাশের নাম মোঃ রাকিব হোসেন সে উপজেলার ৬ নম্বর চর আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড় চর হাসান হোসেন গ্রামের মাসুম হাওলাদার বাড়ির মোঃ ফারুকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে: জানা যায়, রাকিব মানসিক ভাবে অসুস্থ মাঝে মধ্যে তার মৃগী রোগে আক্রান্ত হন। পেশা হিসেবে সে রাজমিস্ত্রীর কাজ করতো, শনিবারও সে পাশের এক বাড়িতে কাজ করতে যায় কিন্তু সন্ধ্যা হলেও কাজ থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি।

পরদিন সকালে স্থানীয় লোকজন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরে পরিবারের লোকদের কাছে খবর দেন।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, মৃত রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় মানসিক রুগী ছিলো সে ভালো লাগলে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো।

শনিবার দুপুরে খাবার খাওয়ার জন্য কাজ থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হতে পারে তবে তার গলায় একটি দাগ দেখা গেছে ময়নাতদন্ত শেষে তা জানা যাবে।কিন্তু এখন পযন্ত পরিবারের লোকজও কোন অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ