• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৯ পঠিত
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা যাবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে।

শনিবার ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান আরও যোগ করে বলেছেন, জুলাই চেতনা বাস্তবায়নে সরকারকে তার মেশিনারি ব্যবহার করতে হবে। জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সুশাসন, আইনের শাসন, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, যাতে ভোটের অধিকার নিশ্চিত করা যায়।

অ্যাটর্নি জেনারেল বলেন, “জুলাই বিপ্লব কোন নাগরিক সমাজের ব্যানারে হয়নি, এটি ছিল নাগরিকদের পক্ষ থেকে। সরকার ও নাগরিক সমাজের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে হবে। সরকারকে বুঝতে হবে নাগরিক কী চায় এবং নাগরিক সমাজকেও দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। নাগরিকের কথা বলতে হবে, দল বা গোষ্ঠীর কথা নয়। তবেই নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হবে।”

সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই। লেখা যেতেই পারে, তবে এ সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান-উল্লেখ করেন তিনি।

‘মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের অবিচারের বিরুদ্ধে ক্রোধের বহিঃপ্রকাশ। এ ক্রোধ আমরা প্রত্যাশা করি না। মব সন্ত্রাস জুলাইয়ের অর্জনকে ম্লান করতে পারে, তাই এটি বন্ধ করতে হবে’-যোগ করেন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ