• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘরবাড়ি-দোকানপাট নির্মাণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৭ পঠিত
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুরের কমলনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। তবে দখল হয়ে যাওয়া ওই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সচেতন মহল।

জানা গেছে, উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা ফজুমিয়ার হাট ভুলুয়া নদী বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কয়েক লাখ টাকার জায়গা আমজাদ হোসেন ও তার ভাই আওলাদ হোসেন নিজেদের প্রভাব খাটিয়ে দোকান ও ঘর নিমার্ণ করে প্রবাসির কাছে বিক্রি করার চেষ্টা চলছে।জানা গেছে আমজাদ হোসেন স্থানীয় চেয়ারম্যানের মাদ্রাসা চাকরি সুবাদে এলাকায় নিজের প্রভাব খাটিয়ে এই কাজ গুলো করেন।

তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন দোকান ঘর নির্মাণ করার খবর পায়নি।যেহেতু এখন জানতে পারলাম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে ভবন ও দোকানপাট গড়ে তুলছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে লক্ষীপুরের পানি উন্নয়ন বোর্ডের এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোক্ত আমজাদ হোসেন সেই জায়গা দোকান নির্মাণের বিষয় টি শিকার করেন তবে জায়গার বিষয়ে কোনো সৎ উত্তর দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ