• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি অফিস ভাংচুরের মামলায় গ্রেফতার হলেন কৃষক লীগ নেতা ইউসুফ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

এম জাফরান হারুন::

কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইউসুফ (৬৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের সময় পৌর শহরের গোলাবাড়ির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা যায়, গত জানুয়ারি মাসে বাউফল সরকারি হাসপাতাল সংলগ্ন বিএনপি অফিস ভাংচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে।

আরও জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট-২৫) ‘জুলাই বিপ্লব’-এর বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের একটি গণমিছিলে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতা হওয়া সত্ত্বেও তার এমন অবস্থান পুরো বাউফলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। যদিও বুধবার (৬ আগস্ট-২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার নেতৃবৃন্দ বাউফল পাবলিক মাঠ সংলগ্ন তাদের কার্যালয়ে তাকে দলের কেউ না বলে সংবাদ সন্মেলন করেন। তারই পরপরই গ্রেফতার হন এসএম ইউসুফ।

পুলিশ জানায়, সরকার ঘোষিত ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ