• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৩৪ পঠিত
আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মোঃ আসাদুজ্জামান (ভুট্টু),বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে নওগাঁর বদলগাছী উপজেলা কর্মরত সাংবাদিকরা ।

রবিবার( ১০আগস্ট) দুপুর ১২টায় উপজেলার সামনের আঞ্চলিক মহাসড়কের পাশে ঘন্টাব্যাপি এই মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ,গুম, খুন, মামলা, হয়রানির প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন ও বিক্ষোভ এই কর্মসূচিতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ,বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবির, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, সাংবাদিক সংস্থা বদলগাছীর সভাপতি শহিদুল ইসলাম ,প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা ,
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ ।

এ সময় মানববন্ধনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বদলগাছী শাখার সভাপতি বুলবুল আহমেদ বুলু-সহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য- ছাত্র-জনতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে বক্তারা বলেন,একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে।

তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এ সময় তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ