• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা, আগস্টে রেকর্ড ছোঁয়ার সম্ভাবনা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৯ পঠিত
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

চলতি আগস্ট মাসে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মাসের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৬১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। টাকার হিসাবে প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে সদ্য সমাপ্ত জুলাই মাসের চেয়েও বেশি রেমিট্যান্স আসতে পারে আগস্টে।

তথ্য অনুযায়ী, আগস্টের এই সময়কালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এনেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার এবং কৃষি ব্যাংকসহ বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ডলার। বেসরকারি ব্যাংকগুলোর অবদান ছিল সবচেয়ে বেশি, প্রায় ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আরও ৩১ লাখ ৩০ হাজার ডলার।

গত জুলাই মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি খাতে কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি খাতে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকেও কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল সেই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহও ছিল উল্লেখযোগ্য। জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী, সরকার ঘোষিত প্রণোদনা ও প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ