• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলাপাড়ায় মামা শশুর কুপিয়ে জখম করলো ভাগনি জামাতাকে/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগনি জামাতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মামা শশুরের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এর চান্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, আক্কাস আলী আকন (২৭) ও তার স্ত্রী মোসাঃ মুক্তা বেগম (২০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে দাম্পত্ত কলহের সৃষ্টি হয়। এ সময় মুক্তার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে ভাগনি জামাতা আক্কাস আলীকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এঘটনায় মোসাঃ মুক্তা বেগম বলেন, আমাদের দাপত্য কলহ ছিল আমরা নিজেরাই মীমাংসিত হই। আমার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা চালায়।
এদিকে অভিযুক্ত মোঃ আবদুর রশিদ হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে, তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ