• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মেসির গোলে সিয়াটলের সাথে জয় পেলো মায়ামি,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৯ পঠিত
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

স্পোর্টস ।
মেসির গোলে সিয়াটলের সাথে জয় পেলো মায়ামি
মাত্র আড়াই সপ্তাহ আগেই লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় গতকাল বুধবার সকালে সেই হারের বদলা দারুণভাবে নিলেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি এক অসাধারণ অ্যাসিস্টে মায়ামিকে ৩-১ ব্যবধানে জয়ের স্বাদ দিলেন আর্জেন্টাইন মহাতারকা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে মায়ামি। ১২ মিনিটেই দারুণ এক আউটসাইড-ফুট পাসে জর্ডি আলবাকে গোল উপহার দেন মেসি। স্প্যানিশ ডিফেন্ডার সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই জালে বল জড়ান। ২৮ মিনিটে মেসি নিজেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন। চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে আবারও বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে শট নেন। কিন্তু বল গিয়ে লাগে পোস্টে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল পান মেসি। এবার আলবা পাস বাড়ালেন, দৌড়ে আসা মেসি সামান্য স্পর্শেই জালে পাঠালেন বল। ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই রদ্রিগো ডি পলের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ইয়ান ফ্রে। স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ৬৯ মিনিটে অবশ্য ব্যবধান কমায় সিয়াটল। মেক্সিকান তরুণ ওবেদ ভারগাস গোল করেন। দিনটিও ছিল প্রতীকী, তার দেশের স্বাধীনতা দিবস। শেষ দিকে মেসি আরেকটি গোলের সুযোগ পেলেও গোলরক্ষক স্টেফান ফ্রাই ঠেকিয়ে দেন। ফলে ডাবল না হলেও গোল-অ্যাসিস্টে আবারো নায়ক হয়ে থাকলেন তিনি। ম্যাচ শেষে মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, “এই জয়টা আমাদের জন্য ভীষণ জরুরি ছিল। কয়েক দিন আগে হেরে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তবে আজকের জয় আমাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে। সামনে সাতটা ম্যাচ আছে, প্রতিটাই আমাদের কাছে ফাইনালের মতো।” তবে চোট ও নিষেধাজ্ঞায় ভুগছে মায়ামি। লুইস সুয়ারেজ এখনও তিন ম্যাচের নিষেধাজ্ঞার দ্বিতীয়টিতে বাইরে ছিলেন। আর জাতীয় দলের বিরতিতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও হারাতে হয়েছে মাসচেরানোকে। মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে আসা তরুণ মাতো সিলভেত্তির অভিষেক হয় এ ম্যাচে। আগামী শনিবার ইন্টার মায়ামি ঘরের মাঠে মুখোমুখি হবে ডি.সি. ইউনাইটেডের। অন্যদিকে সিয়াটল সাউন্ডার্স রবিবার খেলবে অস্টিন এফসির বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ