• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার বিশ্রাযেম জরুরি,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১২২ পঠিত
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার বিশ্রাম জরুরি
আজকের পৃথিবীতে আমরা সবাই ব্যস্ত। যার যার কাজে আমরা সবাই ছুটছি। একটানা ছুটতে গিয়ে কখন যে ক্লান্ত হয়ে যাই, তা সব সময় আমরা বুঝতেও পারি না। যখন বিশ্রামের প্রয়োজন হয়, কাজ থেকে বিরতি নেওয়ার জন্য শরীর আমাদের বারবার সংকেত দিতে থাকে। কিন্তু কাজের তাড়া, সম্পর্ক রক্ষা- সবকিছু সামলাতে গিয়ে আমাদের শরীরের সেসব সংকেত উপেক্ষা করতে থাকি। ফলস্বরূপ শারীরিক ও মানসিক ক্লান্তি এবং এমনকী দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। কখন বুঝবেন আপনার বিরতি নেওয়া প্রয়োজন? চলুন জেনে নেওয়া যাক-

 

১. অবিরাম ক্লান্তি

যদি সারা রাত ঘুমানোর পরেও সকালে উঠে আবার ঘুমিয়ে পড়েন, তবে তা ঘুমের মান খারাপের জন্য নয়; হতে পারে তা বিশ্রামের বিষয়ে শরীরের সতর্কবার্তা। অবিরাম ক্লান্তি হলো সবচেয়ে শক্তিশালী লক্ষণের মধ্যে একটি যে আপনার মন এবং শরীরের জন্য বিশ্রাম প্রয়োজন।

 

২. মনোযোগ এবং উৎপাদনশীলতা কমে যাওয়া

মনোযোগ দিতে অসুবিধা, তুচ্ছ জিনিস ভুলে যাওয়া অথবা মৌলিক কাজগুলো সম্পন্ন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেওয়াও হতে পারে সতর্কতা লক্ষণ। গবেষণা ইঙ্গিত দেয় যে, মানসিক অতিরিক্ত চাপ দক্ষতা এবং সৃজনশীলতাকে ধীর করে দেয়।

 

৩. বিরক্তি এবং মেজাজের পরিবর্তন

যখন ছোটখাটো সমস্যা সামলানো খুব কঠিন হয়ে পড়ে, অথবা আপনি নিজেকে অকারণে অন্যদের ওপর চিৎকার করতে দেখেন, তখন হতে পারে তা মানসিক চাপ বৃদ্ধির কারণে। মেজাজের অস্থিরতা সাধারণত বার্নআউটের ফলে হয়।

 

৪. শারীরিক অবনতি

নিয়মিত মাথাব্যথা, পেশী ব্যথা, হজমের সমস্যা, এমনকি ঘন ঘন ঠান্ডা লাগার অর্থ হতে পারে যে নানা ধরনের চাপ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।

 

৫. সামাজিকভাবে প্রত্যাহার

আপনি যদি বন্ধুদের সঙ্গে দেখা করতে, আত্মীয়দের সঙ্গে কথা বলতে বা আপনার পছন্দের জিনিসগুলো করতে না চান এবং সেটি অভ্যাস হয়ে ওঠে, তবে এটি একটি লক্ষণ যে আপনি মানসিকভাবে ক্লান্ত এবং পুনরায় জ্বালানি প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ