• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন
উদ্ভট কমেডি আর শ্লেষাত্মক স্যাটায়ার হিসেবে পরিচিত টিম রবিনসন নতুন এক কমেডি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। তার দীর্ঘদিনের সহযোগী জ্যাক কানিনের সঙ্গে যৌথভাবে তৈরি এই সিরিজের নাম ‘দি চেয়ার কোম্পানি’। আগামী ১৩ অক্টোবর সিরিজটি মুক্তি পেতে চলেছে এইচবিও ম্যাক্সে। যা নিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের মাঝে চলছে আলোচনা। ‘আই থিঙ্ক ইউ শুড লিভ’-এর আকাশছোঁয়া সাফল্যের পর রবিনসনের এই নতুন সিরিজ নিয়ে বেশ প্রত্যাশায় রয়েছেন দর্শকরা। ‘দি চেয়ার কোম্পানি’ সিরিজটি মোট আটটি পর্বের, প্রতি পর্বের সময়কাল ৩০ মিনিট। গল্পের মূল চরিত্র উইলিয়াম রোনাল্ড ট্রসপার, যার ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং টিম রবিনসন। ট্রসপারের সাদামাটা জীবন পুরোপুরি উলটপালট হয়ে যায় কর্মক্ষেত্রে একটি চরম লজ্জাজনক ঘটনার পর। এই ঘটনার জের ধরে তিনি জড়িয়ে পড়েন এক অপ্রত্যাশিত ও রহস্যময় ষড়যন্ত্রের তদন্তে। সিরিজের প্লট অনুযায়ী, ট্রসপার তার পরিবার, সহকর্মী এবং আরও কিছু অদ্ভুত চরিত্রের মাধ্যমে এই ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করেন। কর্পোরেট জীবনের নিছক হাস্যরস নয়, বরং এর আড়ালে থাকা সামাজিক ব্যঙ্গকে রবিনসন তার নিজস্ব ভঙ্গিতে তুলে ধরেছেন। ‘দি চেয়ার কোম্পানি’ সিরিজটির নির্মাণ করছেন হাইপারঅবজেক্ট ইন্ডাস্ট্রিজ। টিমের পাশাপাশি সিরিজের কাস্টও বেশ শক্তিশালী। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লেক বেল, সোফিয়া লিলিস, উইল প্রাইস, জোসেফ টুডিস্কো এবং অভিজ্ঞ অভিনেতা লু ডায়মন্ড ফিলিপসকে। সিরিজটির পরিচালনার দায়িত্বে আছেন অ্যান্ড্রু ডিইয়ং এবং অ্যারন শিমবার্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ