• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,,,

রিপোর্টার: / ১০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

দীর্ঘ নির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নভেম্বরের মধ্যেই তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন,

> “আগামী নভেম্বরের মধ্যেই আমাদের নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তাঁর ফেরাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।”

 

২০০৭ সালে এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময় গ্রেফতার হন তারেক রহমান। পরের বছর জরুরি অবস্থার মধ্যেই কারামুক্ত হয়ে তিনি সপরিবারে লন্ডনে পাড়ি জমান। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে দায়ের হয় শতাধিক মামলা, যার মধ্যে পাঁচটিতে অনুপস্থিত অবস্থায় দণ্ডিত হন তিনি।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসে বড় পরিবর্তন। সেই সময় থেকে তারেক রহমান বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসেন। ইতোমধ্যে সব মামলায় তিনি খালাস পেয়েছেন বলে জানা গেছে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর তাঁর দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি। বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনই হবে ‘নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ