• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির,,,

রিপোর্টার: / ৬১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি—মিরপুরে সমাবেশে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত দেড় বছরে জামায়াতের কোনো নেতাকর্মী ব্যক্তিগত প্রতিশোধমূলক আচরণ করেনি। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে এক প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াত আমির দাবি করেন, “আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন সংগঠন হলেও জামায়াত বিবেক দিয়ে দেশ পাহারা দিয়েছে। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই কোনো প্রতিশোধ নেয়নি আমাদের নেতাকর্মীরা।”

মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “ভারত তখন সহযোগিতা করলেও পরবর্তীতে লুটতরাজ করে বিনিময় নিয়ে গেছে।”

শেখ হাসিনার বিচার নিয়ে মন্তব্য

ডা. শফিকুর রহমান বলেন, “শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। রায়ের মাধ্যমে স্বজনহারারা সাময়িক স্বস্তি পাবেন। বিচারবিভাগকে আহ্বান জানাই—রায় কার্যকর করুন, দেশবাসী পাশে থাকবে।”

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে ‘ফ্যাসিবাদী শাসন’ চলেছে এবং বিপরীত মত দমন করা হয়েছে। তার দাবি, “শেখ হাসিনার সরকার দেশকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আন্দোলন দমনে সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছিল। রাস্তায় গুলি, আকাশ থেকে গুলি—সবই দেখেছে দেশবাসী।”

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বার্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশকে ভালোবাসলে নিজেদের আইনের হাতে সোপর্দ করুন।”

শিক্ষা ব্যবস্থা ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার

জামায়াত আমির জানান, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন তাদের প্রধান লক্ষ্য। “নৈতিকতার ভিত্তিতে একটি নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমাদের কোনো সন্তানও বিপথগামী হোক, সেটা চাই না।”

দুর্নীতি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,
“দেশকে দুর্নীতিমুক্ত না করা পর্যন্ত আমরা থামব না। দেশের সম্পদশালীদের সম্পদ জামায়াত পাহারা দেবে। সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে আমরা বদ্ধপরিকর। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

সমাবেশে আরও বিভিন্ন বিষয়ে দলের ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন জামায়াতের আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ