• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,, ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র, অর্ধেক ঝুঁকিপূর্ণ—ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা,,, ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান—১৭ বছরের নীরবতার জবাব দেবে ব্যালট: প্রধান উপদেষ্টা,,, কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,, কলাপাড়ায় গোলগাছের রসে তৈরি ভিন্নস্বাদের গুড়, বাড়তি আয়ের নতুন সম্ভাবনা,,, গ্রামেই মিলছে দ্রুত ন্যায়বিচার: কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ২৩ মাসে ১১২ মামলা নিষ্পত্তি,,, বিএনপিতে যোগ দিলেন মুফতি হাবিবসহ পাঁচ শতাধিক নেতাকর্মী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষে পূর্ণ সমর্থন রবিউলের,,,, কলাপাড়ায় গভীর রাতে যৌথবাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক,,,, খালেদা জিয়ার ওসিয়ত রক্ষার আহ্বান এবিএম মোশাররফের, কলাপাড়ায় ধানের শীষে ভোট চাইলেন,,,

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, মোট ২৭৩ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি

রিপোর্টার: / ৭৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা, মোট ২৭৩ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণার পর আরও ৩৬ আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী ঠাকুরগাঁও-২ এ ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ এ এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ এ জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর-৩ এ মো. আনোয়ারুল ইসলাম প্রার্থী হয়েছেন।

এছাড়া সিরাজগঞ্জ-১ এ সেলিম রেজা, যশোর-৫ এ এম ইকবাল হোসেন, নড়াইল-২ এ মনিরুল ইসলাম, খুলনা-১ এ আমির এজাজ খান, পটুয়াখালী-২ এ মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ এ জয়নাল আবেদীন এবং ঝালকাঠি-১ এ রফিকুল ইসলাম জামাল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টাঙ্গাইল-৫ এ সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ এ আবু ওহাব আখাদ আলী, কিশোরগঞ্জ-১ এ মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ এ মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ এ এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ-৩ এ মো. কামরুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা-৭ এ হামিদুর রহমান, ঢাকা-৯ এ হাবিবুর রশিদ, ঢাকা-১০ এ শেখ রবিউল আলম, ঢাকা-১৮ এ এস এম জাহাঙ্গীর হোসেন এবং গাজীপুর-১ এ মো. মুজিবুর রহমান প্রার্থী হয়েছেন। রাজবাড়ী-২ এ মো. হারুনুর রশিদ, ফরিদপুর-১ এ খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ এ নাদিয়া আক্তার ও মাদারীপুর-২ এ জাহান্দার আলী খান মনোনয়ন পেয়েছেন।

সুনামগঞ্জ-২ এ নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ এ নুরুল ইসলাম, সিলেট-৪ এ আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ এ রেজা কিবরিয়া, কুমিল্লা-২ এ মো. সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম-৩ এ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ এ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ এ মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ এ নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার-২ এ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে বিএনপি এখন পর্যন্ত ২৭৩ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি ২৭ আসনের প্রার্থীও যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ