• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ সুজন রেজা।। / ১৯৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন রেজা, নওগাঁ প্রতিনিধি।।

শুক্রবার (৯ জানুয়ারী) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে ফিতা কেটে বিএনপি’র নতুন অফিসের উদ্বোধন করেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান সাইদুর রহমান মোল‍্যা, সমবায় দলের কাঁশোপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুজ্জামান চঞ্চল, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও ইউপি সদস‍্য আবুল হোসেন, সাবেক সহ-সভাপতি ইয়াকুব আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা ডাঃ মোজাম্মেল হক, মোশারফ হোসেন, কামরুজ্জামান, ইউপি সদস‍্য আঃ কুদ্দুস সহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সমবায় দলের অসংখ‍্য নেতৃবৃন্দ।আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। তার আদর্শকে ধারণ করে বিএনপি আগামী দিনে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ