• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হোয়াটসঅ্যাপের বিকল্প খুঁজছেন? নিরাপদ ৫ মেসেজিং অ্যাপ সম্পর্কে জানুন,,

রিপোর্টার: / ৭১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

হোয়াটসঅ্যাপের বিকল্প খুঁজছেন? নিরাপদ ৫ মেসেজিং অ্যাপ সম্পর্কে জানুন

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp–কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিভিন্ন দেশে মেসেজিং অ্যাপ নিয়ন্ত্রণ বা বন্ধের উদ্যোগের খবর সামনে আসায় অনেক ব্যবহারকারী বিকল্প নিরাপদ প্ল্যাটফর্মের খোঁজ করছেন। যদিও কোনো দেশে অ্যাপ ব্লক করার ঘটনা নতুন নয়, তবুও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে অনেকেই বিকল্প অ্যাপ ব্যবহার করতে আগ্রহী।

চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের মতো শক্তিশালী নিরাপত্তা সুবিধা দেওয়া পাঁচটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ—


১. Telegram

রাশিয়ান উদ্যোক্তা Pavel Durov প্রতিষ্ঠিত এই অ্যাপটি বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। কোম্পানির দাবি, তাদের ব্যবহারকারী সংখ্যা ৭০০ মিলিয়নের বেশি। ‘সিক্রেট চ্যাট’-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন, বড় আকারের ফাইল শেয়ারিং এবং পাবলিক বা প্রাইভেট চ্যানেলে যুক্ত হওয়ার সুবিধা টেলিগ্রামকে আলাদা করেছে।


২. Signal

প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের কাছে এটি অন্যতম বিশ্বস্ত অ্যাপ। মেসেজ ও কল—উভয়ই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। অ্যাপটি ব্যবহারকারীর মেটাডাটা সংরক্ষণ না করার দাবি করে। ব্যক্তিগত ও গোপন আলাপের জন্য অনেকেই হোয়াটসঅ্যাপের পাশাপাশি সিগন্যাল ব্যবহার করেন। তবে অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বর প্রয়োজন হয়।


৩. Wire

ওপেন সোর্স কোড ও ক্রস-প্ল্যাটফর্ম সুবিধার কারণে প্রযুক্তি সচেতন ব্যবহারকারীদের কাছে পরিচিত নাম ওয়্যার। এটি নিরাপদ মেসেজিং সুবিধা দিলেও কিছু মেটাডেটা সংরক্ষণ করে, যা অতিরিক্ত প্রাইভেসি প্রত্যাশীদের কাছে সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হতে পারে।


৪. Viber

দীর্ঘদিনের পরিচিত এই অ্যাপটিও শক্ত প্রতিদ্বন্দ্বী। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, স্বয়ংক্রিয় বার্তা মুছে ফেলার অপশন এবং বড় গ্রুপ চ্যাট সাপোর্ট রয়েছে। তবে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পারেন এবং ফ্রি কলিং সুবিধা সাধারণত একই অ্যাপ ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ।


৫. Threema

তালিকার একমাত্র পেইড অ্যাপ হলেও নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত শক্তিশালী। এনক্রিপ্টেড কল, ফোন নম্বর বা ই-মেইল ছাড়াই অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ, ওপেন সোর্স কোড এবং বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা—সব মিলিয়ে থ্রিমা প্রাইভেসি-ফোকাসড ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম সমাধান।


ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তাই প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও নির্ভরযোগ্য মেসেজিং অ্যাপ বেছে নেওয়াই হতে পারে বুদ্ধিমানের সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ