• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

এরদোয়ানের সফরে সম্মতি, তথ্যমন্ত্রী

রিপোর্টার: / ৪৮২ পঠিত
আপডেট: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।বুধবার (২ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত ব্রিফিং শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। এসময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক। আমরা অনেক কমন ভ্যালু শেয়ার করি। এবং কালচারাল ক্ষেত্রেও আমাদের অনেক মিল রয়েছে। আমরা আজকে মুজিববর্ষ উপলক্ষ্যে আলোচনা করেছি।

তিনি বলেন, আমরা মুজিববর্ষ উপলক্ষ্যে কিভাবে কালচারাল বিষয় একচেঞ্জ হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুরস্কের ইন্টারন্যাশনাল চ্যানেল আছে৷ যেটি ইংলিশ, সেখান থেকেও মুজিববর্ষের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমরা আলোচনা করেছি। একইসঙ্গে দুই দেশের জার্নালিস্টদের দিয়ে কিভাবে প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সেটি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ।তিনি আরও বলেন, সার্বিকভাবে শুধু মুজিববর্ষ নয়, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছর পূর্তি, সে উপলক্ষেও কিভাবে আমরা মিডিয়া ও জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ