• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক ছিল না, ডব্লিউএইচওর পদে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন বাংলাদেশের উচ্চ কর ও রানওয়ে জটের প্রভাবে আকাশপথে বাড়ছে যাত্রী ভাড়া সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ ও বর্তমান পররাষ্ট্রনীতি নিয়ে যা বললেন উপদেষ্টা হুমায়ুন কবির সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক ভারতের দিকে তাকিয়ে না থেকে নিজেদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর অবৈধ প্রবেশের তীব্র নিন্দা জানাল কাতার সবজির পর এবার ডিমের দামেও অস্থিরতা: বিপাকে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানালেন বিমানমন্ত্রী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর অবৈধ প্রবেশের তীব্র নিন্দা জানাল কাতার

রিপোর্টার: / ১০ পঠিত
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবৈধ প্রবেশ ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পদক্ষেপ সিরিয়া রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। দোহা মনে করে, এই ঘটনা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি।

কাতার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে এই অস্থিতিশীল পরিস্থিতির মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। বিশেষ করে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি (Disengagement Agreement) পুরোপুরি মেনে চলতে ইসরায়েলি বাহিনীকে বাধ্য করার ওপর জোর দিয়েছে দোহা। এছাড়াও সিরীয় ভূখণ্ডে ক্রমাগত সামরিক হামলা বন্ধ করতে কার্যকরী ও কঠোর ভূমিকা নিতে বিশ্বনেতাদের প্রতি তাগিদ দেওয়া হয়েছে, যাতে অঞ্চলে নতুন করে উত্তেজনা বা সংঘাত ছড়িয়ে না পড়ে।

বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে কাতার। একই সঙ্গে দেশটির সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টায় সমর্থনের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ