• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর

আ.লীগের সম্মেলন কে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১সিরাজগঞ্জে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩৬ পঠিত
আপডেট: বুধবার, ২৪ মার্চ, ২০২১

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১জন নিহত হয়েছেন! মুমুর্ষ অবস্থায় আরো তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সৌদিয়াচাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সেরাজ বলেন, বুধবার সকাল থেকে উপজেলার বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। দুপুর ২ টার দিকে প্রথম অধিবেশন শেষ হবার পর বিকেল সারে ৪ টা থেকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের ভোট গ্রহন শুরু হয়। এসময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুর মমিন মন্ডল, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল সোয়া ৫ টার দিকে কেন্দ্রের বাহিরে এমপি গ্রুপ ও সাবেক মন্ত্রী গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় দুই গ্রুপের সংঘর্ষের মাঝে ছুরিকাঘাতে জলিল নামে এক তাঁত শ্রমিক নিহত হয়। আহত হয় আরো ৩ জন। পরে পুলিশ এসে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটাকে দুপক্ষের সংঘর্ষ বলা যায়না, বলা যায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা কাজ করছি। নিহত আব্দুল জলিল বেলকুচি উপজেলার আজুগরা গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন মর্গে পাঠানো হবে। এখনো অভিযোগ পাইনি জানিয়ে তিনি বলেন, থানায় মামলা দায়ের করার  প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ