• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

কাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৩৪ পঠিত
আপডেট: বুধবার, ১৬ জুন, ২০২১

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সারাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, মঙ্গলবার দেশব্যাপী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানো হবে।শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ১০ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ৫০টি করে বৃক্ষরোপণ করার আদেশ দেয়। এতে বলা হয়, ১৫ জুন থেকে ৩০ জুনের মধ্যে বৃক্ষ ফলদ, বনজ, ভেষজ অথবা ফুলের চারা রোপণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে জায়গা না থাকলে প্রতিষ্ঠান সংলগ্ন উপযুক্ত সরকারি স্থানে বৃক্ষরোপণ করতে হবে। একইসঙ্গে রোপণ করা বৃক্ষ পরিচর্যা করতে হবে।  শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জ জাজিরা মোহাম্মদিয়া আলীম মাদ্রাসায়, দুপুর সাড়ে ১২টায় ইডেন মহিলা কলেজে, বেলা দেড়টায় মোহাম্মপুর সরকারি উচ্চবিদ্যালয়ে এবং বেলা ২টায় আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং আড়াইটায় সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ