• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজান–ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,,, গার্ড অব অনারে বরণ, ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আকাশে রমজানের চাঁদ: বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা,,, রমজান ঘিরে বিদ্যুৎ, বাজার ও সুশাসনে কঠোর বার্তা: প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে অগ্রাধিকার নির্ধারণ,,, বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারসহ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ,৷ মাহফুজ আলম–এর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়,,, সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে জামায়াত: শফিকুর রহমান নেতা, তাহের উপনেতা, নাহিদ হুইপ,,, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃত্বে নতুন সরকার,,, তারেক রহমান-এর প্রথম কর্মদিবস: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, বিকেলে মন্ত্রিসভার বৈঠক,,, টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,,

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়ছে

রিপোর্টার: / ৪৩৮ পঠিত
আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১

আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু নতুন করে আবার কঠোর লকডাউন ঘোষণা করায় ফের অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি। সংক্রমণের ঊর্ধ্বগতিতে সোমবার (২৮ জুন) থেকে দেশজুড়ে কঠোর লকডাউন আসায় চলমান ছুটির সময়সীমা বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
আগামী দু-তিন দিনের মধ্যে সরকারের ওপর মহলে আলোচনার পর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। গতকাল ২১ শতাংশের বেশি ছিল। ফলে ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই।
শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, মাঝে করোনার প্রকোপ কমে গিয়েছিল। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা এসেছিল। কিন্তু এখন প্রকোপ আবার বেড়ে গেছে। তাই আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আর আসছে না। ছুটি কত দিন বাড়বে সে সিদ্ধান্ত সরকারের গঠিত পরামর্শক কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সোমবার থেকে সাতদিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। বিধিনিষেধের বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ