• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান নিলেন প্রাথমিক শিক্ষকরা গাজার সংকট নিরসনে জাতিসংঘে কাতার-জর্ডান-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ যুক্তরাষ্ট্রে শক্তিশালী সামুদ্রিক ঝড় নরইস্টার: বাতিল শত শত ফ্লাইট প্রত্যাহার হলেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাতারে মুরগি ও কৃষিপণ্যে নতুন আমদানি শুল্ক ঘোষণা নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬৮ জনের বিরুদ্ধে মামলা মাগুরায় নির্বাচনী সহিঃসতায় নিহতের ঘটনায় /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪২৯ পঠিত
আপডেট: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

মাগুরা প্রতিনিধি মাগুরার বহুল আলোচিত ৪ জন কে কুপিয়ে হত্যার ঘঁটনায় তিনদিন পর আজ দুপুরে মাগুরা সদর থানায় হত্যা মামলা রুজু হয়েছে। নিহত সবুর মোল্ল্যার ছোট ভাই মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে নজরুল মেম্বরকে প্রধান আসামি করে ৬৮ জনের নামে মামলাটি দায়ের করেছেন।
বাদী আহত অবস্থায় ফরিদপুরে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে নিহত সবুর মোল্ল্যার ছোট ছেলে সেনা সদস্য সাব্বির মোল্ল্যা মামলার এজাহার দাখিল করেন। এ সময় তিনি মিডিয়ার সামনে কান্নায় ভেঙ্গে পড়েন, পিতা এবং চাচাদের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মন্জুর আলম জানান, সোমবার দুপুরে এ হত্যা মামলাটি গ্রহন করা হয়েছে। মামলার এজাহার ভুক্ত ৬৮ জনসহ অজ্ঞাত ১৫/১৬ জন আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। মামলা নং-১৪-  ১৮/১০/২১।
পুলিশ হত্যার ঘঁটনায় জড়িত সন্দেহে চার জনকে শুক্রবার রাতেই আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকলেও লুটপাটের আতঙ্কে অনেকেই বাড়ীর মালামাল সরিয়ে নিচ্ছে। লাশের ময়নাতদন্ত শেষে শনিবার রাতে নিহতদের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরা সদরের জগদল গ্রামে দুই মেম্বর প্রার্থী নজরুল মোল্ল্যা ও সৈয়দ আলী হাসান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে  সৈয়দ আলী হাসান গ্রুপের আপন দুই সহোদরসহ চার জন নিহত হয়। আহত হয় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন। নিহত হয় জগদল দমদমা পাড়ার মৃত সাবাজ উদ্দিনের ছেলে দুই সহোদর সবুর মোল্ল্যা (৫৫), কবির মোল্ল্যা (৫০), চাচাতো ভাই রহমান মোল্ল্যা (৫০) ও লুৎফার মোল্ল্যার পুত্র ইমরান হোসেন (৪০)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ