• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

পাম অয়েল ও চিনির দাম কমলো/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

পাম অয়েল ও চিনির দাম কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। পাম অয়েল লিটারে ১২ ও চিনি কেজিতে ৬ টাকা কমানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন এই দাম। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল। বর্তমানে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য করা হয়েছে ১৩৩ টাকা। এই তেলের মিলগেটের দাম ১২৮ টাকা ও পরিবেশক মূল্য ১৩০ টাকা করা হয়েছে। অন্যদিকে চিনির দাম সবশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে খোলা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা ও প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ