• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে মাসব্যাপী জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলা উদ্বোধন/d.c.b

রিপোর্টার: / ২১৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

চট্টগ্রাম, ২৭ মার্চ, ২০২৩ () : ঈদসহ সকল সামাজিক উৎসবে দেশে তৈরি পণ্য ক্রয়ের মাধ্যমে দেশীয় বস্ত্র শিল্পকে এগিয়ে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
আজ সোমবার বিকালে বন্দর নগরীর জিইসি কনভেনশন হল চত্বরে রমজান উপলক্ষে বাংলাদেশ জামদানী ম্যানুফ্যাকচারাস এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন আয়োজিত মাসব্যাপী ৭ম ঈদবস্ত্র, জামাদানী ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. জহির আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।
মেলায় জামদানী শাড়ি, নারী-পুরুষ ও শিশুদের পোশাকসহ বিভিন্ন বাহারী পণ্যের স্টল রয়েছে। এই ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলা সবার জন্য উমুক্ত থাকবে। মেলা চলবে ঈদের আগের দিন চাঁদরাত পযন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ