• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

নারীর জন্য সকল প্রতিষ্ঠানে পৃথক নামাজের স্থান নিশ্চিতে লিগ্যাল নোটিশ/d.c.b

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ঢাকা, ৩০ মার্চ ২০২৩ () : নারীর জন্য সকল প্রতিষ্ঠানে পৃথক নামাজের স্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া আজ সংশ্লিষ্টদের এই লিগ্যাল নোটিশ পাঠান। মুক্তিযোদ্ধার সন্তান ঢাকার বাসিন্দা শবনম ভূঁইয়ার পক্ষে আজ বৃহস্পতিবার রেজিষ্ট্রার্ড ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সারাদেশের মসজিদ, ঈদগাহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত অঙ্গন, পাবলিক প্লেস, পর্যটন কেন্দ্র, বিপণী বিতান, বিমান বন্দর, স্থল ও নদীবন্দর, রেলওয়ে ষ্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারীদের জন্য পৃথক নামাজের স্থান নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।
তিনি জানান, মন্ত্রীপরিষদ ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং দেশের সকল ডিসিদের বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ