• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের কথা বলছে বিশ্ব গণমাধ্যম : ইঞ্জিনিয়ার সবুর/d.c.b

রিপোর্টার: / ১৮৮ পঠিত
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

ঢাকা, ৩১ মার্চ, ২০২৩ () : আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের বিস্ময়। বাংলাদেশের উন্নয়নের কথা এখন বলছে বিশ্ব গণমাধ্যম।
তিনি বলেন, ‘দেশের গ-ি ছাড়িয়ে বিশ্বের বুকে আজ আলোচনার বিষয় বাংলাদেশের উন্নয়ন। ব্লুমবার্গের প্রতিবেদনেও বাংলাদেশের উন্নয়নের কথা প্রচার হচ্ছে, বলা হচ্ছে আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ।’
আজ কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের আগে মতবিনিময়কালে আবদুস সবুর এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়ার আবেদন করেন তিনি।
ব্লুমবার্গের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কারণেই আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে বলে এই প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। করোনাকালেও সব বাধা অতিক্রম করে মানবতার সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
এ সময় তরুণ সমাজকেও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রকৌশলী আবদুস সবুর বলেন, ‘বাবা-মা’র দোয়া থাকলে সবই সম্ভব। তোমাদের আরও দক্ষ হতে হবে। প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা নিয়ে এগিয়ে গেলে তোমদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ