• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, শিশুসহ আহত ৬/d.c.b

রিপোর্টার: / ২০৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

চাঁদপুর, ৩১ মার্চ, ২০২৩ () : জেলার চাঁদপুর-রায়পুর সড়কে সদর উপজেলার নিজগাছতলা এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং শিশুসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান-শুক্রবার আনুমানিক বেলা সোয়া ২টার দিকে নিজ গাছতলা কাদির গাজীর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি পুরুষ, বয়স আনুমানিক(৩৫)। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল।
আহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), রায়পুরের অটোরিকশা চালক মো. আলাউদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা আরেকজন পুরুষ যাত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। অন্য আহতরা হলেন- অজ্ঞাতনামা আরেক যাত্রী, আহত মাজেদ মাঝির স্ত্রী পেয়ারা বেগম (৫০) ও তাদের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু। তবে শিশুটির বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মিজানুর রহমান জানিয়েছেন।
হাসপাতালের মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, সিএনজি যাত্রী মাজেদ মাঝি, চালক আলাউদ্দিন ও অপর পুরুষ যাত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।
ওসি বলেন, বাস-সিএনজি জব্দ আছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ